| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন, জামায়াতে ইসলামীর আমির

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১২:৫৭:৫২:অপরাহ্ন  |  ৯২৩৫৬১ বার পঠিত
ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন, জামায়াতে ইসলামীর আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক নিয়ে ছড়িয়ে পড়া ‘গোপন সাক্ষাৎ’-সংক্রান্ত খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভারতের সঙ্গে তার কোনো গোপন বৈঠক হয়নি এবং এ বিষয়ে কিছু গণমাধ্যম যে সংবাদ প্রকাশ করেছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে বৃহস্পতিবার (আজ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বক্তব্য দেন জামায়াতের আমির। 

সকাল ৯টা ১৯ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি জানান, রয়টার্সের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন,ভারত যেহেতু প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয় কি না।

এর জবাবে তিনি সাংবাদিককে বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার কারণে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর দেশ-বিদেশের অনেকেই তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনীতিকদের মতো সে সময় ভারতের দুজন কূটনীতিকও তাকে দেখতে তার বাসায় এসেছিলেন এবং স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়।

ডা. শফিকুর রহমান পোস্টে আরও উল্লেখ করেন, ওই সময় তিনি ভারতীয় কূটনীতিকদের জানিয়েছিলেন যে সব কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেসব সাক্ষাতের বিষয় তিনি পাবলিসিটিতে দিয়েছেন। ভারতীয় কূটনীতিকদের সাক্ষাতের বিষয়টিও প্রকাশ্যে আনতে চেয়েছিলেন তিনি। তবে তখন তারা সেটি প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। জবাবে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে যদি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হয়, সেটি অবশ্যই প্রকাশ্যে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো সুযোগ নেই।

পোস্টে জামায়াতের আমির বলেন, ভারতের সঙ্গে তার ‘গোপন বৈঠক’ হয়েছে—এমন সংবাদ দেখে তিনি বিস্মিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রকৃত তথ্য যাচাই না করেই কিছু দেশীয় গণমাধ্যম এ ধরনের খবর প্রকাশ করেছে। এ ধরনের সংবাদকে তিনি বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

একই সঙ্গে ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এবং যথাযথ যাচাই ছাড়া এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের আমির।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪