স্পোর্টস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত থাকা বিপিএলের খেলা দু’দিন পর মাঠে ফিরেছে। বদলেছে সূচি, বাতিল হয়েছে চট্টগ্রাম পর্ব, আর সিলেটের মাঠে বেড়েছে ম্যাচের সংখ্যা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স মুখোমুখি হচ্ছে। টস জিতে ঢাকা ক্যাপিটালস ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন, ফলে আগে ব্যাটিং করবে সিলেট। ম্যাচ শুরু হবে দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
দুই দলই এখন পর্যন্ত এক জয়ে রয়েছেন। সিলেট খেলে দুই ম্যাচ, যেখানে তারা নোয়াখালীর বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে। ঢাকার খেলা এক ম্যাচে, যেখানে তারা হেরেছে রাজশাহীর বিপক্ষে।
রিপোর্টার্স২৪/ঝুম