| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার সমাধিতে বিএনপি মহাসচিবের শ্রদ্ধা ও মোনাজাত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৯:২৩:০৪:অপরাহ্ন  |  78838 বার পঠিত
খালেদা জিয়ার সমাধিতে বিএনপি মহাসচিবের শ্রদ্ধা ও মোনাজাত

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে জিয়া উদ্যানে গিয়ে খালেদা জিয়ার কবরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব। এরপর তিনি সমাধিস্থল ত্যাগ করেন। তবে এসময় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি মির্জা ফখরুল।

গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর লাখ লাখ জনতার অংশগ্রহণে তার জানাজার নামাজ হয়। এরপর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে চিরশায়িত করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪