রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আর সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম সেলিমা রহমান এবং শামসুজ্জামান দুদু, আর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন: অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন। বিএনপি সংশ্লিষ্ট সবাইকে এই কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি