| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৬:০৩:০২:অপরাহ্ন  |  91590 বার পঠিত
দেশের সব মসজিদে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদটির খতিব মাওলানা আব্দুল মালেক, যেখানে সাধারণ মুসল্লিরাও অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার জন্য দোয়া করে অশ্রু ঝরান।

এর আগে, ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় শাখার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত সরকারি চিঠিতে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল। শোকের শেষ দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪