| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিনা কারণে খালেদা জিয়া কারা নির্যাতনের শিকার হয়েছিলেন: ইসহাক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:৪২:০৯:অপরাহ্ন  |  91381 বার পঠিত
বিনা কারণে খালেদা জিয়া কারা নির্যাতনের শিকার হয়েছিলেন: ইসহাক
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকার বলেছেন, কোনো কারণ ছাড়াই বারবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারা নির্যাতনের শিকার হতে হয়েছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড কেন্দ্রীয় কারাগারের সব কয়েদিকে অন্য কারাগারে স্থানান্তর করা হলেও একজন বয়োজ্যেষ্ঠ নেত্রীকে পরিত্যক্ত কারাগারে একা রেখে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করা হয়েছিল।

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বংশাল এলাকায় আলহাজ হোসেন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসহাক সরকার বলেন, নির্জন কারাগারে একা রেখে খালেদা জিয়াকে অমানবিক কষ্ট দেওয়া হয়েছিল। একজন প্রবীণ, অসুস্থ নেত্রীর সঙ্গে এ ধরনের আচরণ ছিল চরম নিষ্ঠুরতা ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ‘তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আজ দেশের জনগণ কার্যত এতিম হয়ে পড়েছে।’

খালেদা জিয়ার দেশপ্রেমের কথা তুলে ধরে তিনি বলেন, সারা দেশের উন্নয়নই ছিল তার রাজনীতির মূল লক্ষ্য। চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে চাপ প্রয়োগ করা হলেও তিনি স্পষ্টভাবে বলেছিলেন, দেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। বাঁচতে হলে দেশের মাটিতে বাঁচবেন, মরতে হলেও দেশের মাটিতেই মরবেন। দেশের জনগণের কথা চিন্তা করেই তিনি কখনো দেশ ছেড়ে যাননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হোসেন মোল্লা ফাউন্ডেশনের পরিচালক উজ্জ্বল হোসেন। এ সময় সাবেক কাউন্সিলর মোহাম্মদ মোহনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উজ্জ্বল হোসেন বলেন, মানবকল্যাণে কাজ করাই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪