| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হিন্দুস্তানের কাছে মাথানত করলে পরিণতি হবে হাসিনার মতোই: রাশেদ প্রধান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৭:৪৬:২১:অপরাহ্ন  |  122464 বার পঠিত
হিন্দুস্তানের কাছে মাথানত করলে পরিণতি হবে হাসিনার মতোই: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার: জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজ শিকদার বিজয়ের পরেই উপলব্ধি করেছিলেন যে, বাংলাদেশ ভারতের করদরাজ্যে পরিণত হয়েছে। সিরাজ শিকদারের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবকে দমন করার জন্য তাকে গ্রেপ্তারের পরদিন নির্মমভাবে হত্যা করা হয়। মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় মোহাম্মদপুর কেন্দ্রীয় গোরস্থানে সিরাজ শিকদারের ৫১তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ হতে হয়েছে সিরাজ শিকদার, আবরার ফাহাদ ও ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের। এছাড়া অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়েছে মেজর জলিল, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও শফিউল আলম প্রধানের মতো সিংহপুরুষদের।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়ার কারিগররা যদি হিন্দুস্তানের সামনে মাথানত করতে চায়, তবে তাদের পরিণতিও শেখ মুজিব এবং শেখ হাসিনার মতোই হবে। সাধু সাবধান! দেশের তরুণ সমাজ কখনো মাথানত করতে রাজি নয়।

এ সময় উপস্থিত ছিলেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪