| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার জন্য গুলশান আজাদ মসজিদে দোয়া, শরিক হলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:১১:৩০:অপরাহ্ন  |  67945 বার পঠিত
খালেদা জিয়ার জন্য গুলশান আজাদ মসজিদে দোয়া, শরিক হলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন তারেক রহমান। 

শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশান আজাদ মসজিদে আসরের নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় এ বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে অংশ নিতে দুপুর থেকেই গুলশান আজাদ মসজিদ ও এর আশপাশের এলাকায় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী জড়ো হন। এছাড়া দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ মানুষও মরহুমার রুহের মাগফেরাত কামনায় এ দোয়ায় শরিক হন।

তারেক রহমানের পাশাপাশি মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা। 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে এবং তার স্মরণে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪