| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়ন বাতিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ১৮:৩৩:৪৯:অপরাহ্ন  |  ৯১৯৫৯৯ বার পঠিত
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের মনোনয়ন বাতিল
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে উপস্থাপন করতে না পারায় তার মনোনয়ন বাতিল করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্তের কথা জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, কাগজপত্রের ঘাটতি ও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আইন অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকবে।

এই আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে গোলাম মাওলা নামের আরও একজন প্রার্থীর মনোনয়নও বাতিল করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪