সিনিয়র রিপোর্টার: ঢাকা-১৭ আসনে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান। তারেক রহমানের ২০২৫-২৬ করবর্ষে আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মোট সম্পদ প্রায় ১ কোটি ৯৭ লাখ। সেখানে পেশায় চিকিৎসক ও ব্যবসায়ী খালিদুজ্জমানের শুধু ব্যবসা থেকেই বছরে আয় ৩ কোটি ৫২ লাখ টাকা। নিজের নির্বাচনী হলফনামায় এই তথ্য দিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় খালিদুজ্জমান জানিয়েছেন, তিনি একজন ব্যবসায়ী ও চিকিৎসক। তার ব্যবসা থেকে বছরে আয় হয় ৩ কোটি ৫২ লাখ টাকা। তিনি বছরে শেয়ার, সঞ্চপত্র বা ব্যাংক আমানত থেকে থেকে আয় করেন ১১ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা।
হলফনামায় আরও উল্লেখ করা হয়, বর্তমানে তার হাতে নগদ ৬৮ লাখ ২৬ হাজার ১২০ টাকা এবং স্ত্রীর হাতে ৩ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা রয়েছে। ব্যাংকে তার নিজের নামে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা এবং স্ত্রী একাউন্টে ৫ লাখ ৪৪ হাজার ৭০২ টাকা রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব