| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে ‘মার্চ ফর ইনসাফ’

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৭:০৩:১০:পূর্বাহ্ন  |  ৯০৮৮৬৪ বার পঠিত
হাদি হত্যার বিচারের দাবিতে শনিবার থেকে ‘মার্চ ফর ইনসাফ’

স্টাফ রিপোর্টার: শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে শনিবার (৩ জানুয়ারি) থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। দেশের সর্বস্তরের জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ হাদির হত্যার বিচারসহ চার দফা দাবির বাস্তবায়নের জন্য মার্চ ফর ইনসাফ অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো—

১. খুনি, খুনের পরিকল্পনাকারী ও সহযোগীসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা।

২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা।

৩. খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা।

৪. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের চিহ্নিত ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা।

গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় হামলাকারীরা শহীদ হাদিকে গুলি করে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়, কিন্তু ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০ ডিসেম্বর রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪