| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ৬:১৯:২০:অপরাহ্ন  |  118402 বার পঠিত
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-এ ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ ঘোষণা দেন।

গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ছিল।

এছাড়া, এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলাম-এর মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪