| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্রের আপসহীন নেত্রীর পথেই চলবে বিএনপি: রিজভী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৪:০২:০৬:অপরাহ্ন  |  117844 বার পঠিত
গণতন্ত্রের আপসহীন নেত্রীর পথেই চলবে বিএনপি: রিজভী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণের প্রতি তার অঙ্গীকার এবং দেখানো পথ অনুসরণ করেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো রাজনীতি করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণের প্রতি তার অঙ্গীকার এবং দেখানো পথ ধরেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো এগিয়ে যাবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তার বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।

শনিবার(৩ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কারাগারে থাকাকালে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে অশুভ কারসাজি ছিল। তার খাবার থেকে শুরু করে চিকিৎসাসহ সবকিছু নিয়েই সন্দেহ থেকে গেছে বলে মন্তব্য করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, যে নেত্রী পায়ে হেঁটে কারাগারে গিয়েছিলেন, তাকে হুইলচেয়ারে বসে কারাগার থেকে বের হতে হয়েছে। তিনি দাবি করেন, এটি ছিল একটি পরিকল্পিত অবহেলার ফল।

তিনি আরও বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের শিখিয়েছেন কীভাবে দেশের মানুষের পাশে দাঁড়াতে হয় এবং কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়।

রিজভীর বক্তব্যে খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রাম সেই পথেই পরিচালিত হবে বলে পুনর্ব্যক্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪