রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছাকাছি দুই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সরকারিভাবে বিএনপির একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার, আর প্রেসসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে (সালেহ শিবলী) প্রেসসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।”
বিজ্ঞপ্তিতে এ নিয়োগের মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করা হবে বলে জানা গেছে।
রিপোর্টার্স২৪/ আয়েশা