| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাকাসে একাধিক বিস্ফোরণের ঘটনা

যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৫:৫২:০৬:অপরাহ্ন  |  ৮৪৬২৬২ বার পঠিত
যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ভেনেজুয়েলার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির সরকার যুক্তরাষ্ট্রকে হামলার দায়ী করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং দেশজুড়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শনিবার ভোরের আগে একাধিক বিস্ফোরণ ঘটেছে। কারাকাসে দক্ষিণাঞ্চলের একটি প্রধান সামরিক ঘাঁটির কাছে আগুন ও কালো ধোঁয়া ওঠার দৃশ্য প্রত্যক্ষ করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের উপর হামলার দায় চাপিয়ে বলেছেন, এই পদক্ষেপ দেশের তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে পুরো দেশকে ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানেরও দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় স্থল অভিযান চালানোর হুমকি দিয়েছেন। যদিও তিনি প্রকাশ্যে বিস্তারিত পরিকল্পনা জানাননি, তবে ব্যক্তিগতভাবে মাদুরোকে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছেন। ট্রাম্প গত সোমবার বলেন, মাদুরো ক্ষমতা ছাড়লে তা “বুদ্ধিমানের কাজ” হবে।

মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের মাধ্যমে দেশটির বিপুল তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা করছে। এর অংশ হিসেবে ট্রাম্প গত মাসে ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ বা বের হওয়া সব নিষিদ্ধ জাহাজ আটকে দেওয়ার ঘোষণা দেন।

ভেনেজুয়েলার সরকার শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে এই হামলাকে “গুরুতর সামরিক আগ্রাসন” হিসেবে নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার ঘোষণা করেছে। এছাড়া দেশজুড়ে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মাদুরো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪