| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুল মানে শুধু বড় -বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক: সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৮:৩০:২৮:অপরাহ্ন  |  ৯০৯৮০৫ বার পঠিত
স্কুল মানে শুধু বড় -বড় বিল্ডিং নয়, ভালো মানের শিক্ষক: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই জরিপ করে দেখতে হবে কোথায় স্কুল হবে, কোথায় হবে না। তবে স্কুল মানে শুধু বড় বড় বিল্ডিং নয়, স্কুল মানে ভালো মানের শিক্ষক। কারণ আমি অনেক স্কুল দেখেছি যেখানে বাঁশের বা টিনের বেড়া ছিল, কিন্ত পড়ালেখা ছিল অনেক মানসম্মত। কারণ সেই স্কুলগুলোতে মানসম্মত শিক্ষক ছিল। দেশের জনসংখ্যা বর্তমানে যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই অনুপাতে স্কুলের সংখ্যা আরো বাড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে অবস্থিতি পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শুক্রবার ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে যান সালাহউদ্দিন আহমদ। চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন এবং গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল মান্নান যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেনল ওই সময় তিনি উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪