| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ০৬:১৩:৪৪:পূর্বাহ্ন  |  55419 বার পঠিত
যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে বিদেশে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যকার উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সব পক্ষকে সংযম প্রদর্শন ও উত্তেজনা প্রশমিত করার আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, চলমান সংকটের একটি শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পেতে স্পেন সহযোগিতা করতে প্রস্তুত।

স্পেন ২০২৪ সালের ২৮ জুলাই অনুষ্ঠিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি। ওই নির্বাচনে ন্যাশনাল ইলেক্টরাল কাউন্সিল (সিএনই) নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করলেও বিরোধী পক্ষ ফল প্রত্যাখ্যান করে। নির্বাচনের পর বিরোধী প্রার্থী গনসালেজ উরুতিয়া দেশ ছেড়ে মাদ্রিদে আশ্রয় নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য হওয়া হাজার হাজার ভেনেজুয়েলানকে স্পেন ইতোমধ্যে আশ্রয় দিয়েছে এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে ভেনেজুয়েলার জন্য একটি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে অর্জিত সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে দেশটি।

উল্লেখ্য, ওই নির্বাচনে সিএনই ভোটকেন্দ্রভিত্তিক বিস্তারিত ফল প্রকাশ না করে সাইবার হামলার অভিযোগ তুলে মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪