| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ২১:৩৬:২৭:অপরাহ্ন  |  77888 বার পঠিত
নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিলেট প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বিএনপি যুগপৎ আন্দোলনের শরীকদের সঙ্গে জাতীয় সরকার গঠন করবে। তবে এটি সর্বদলীয় সরকার হবে না। এছাড়া দুই-এক দিনের মধ্যে তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে বলেও তিনি জানিয়েছেন।

রবিবার(৪জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি আশ্বাস দেন, বিএনপি নির্বাচনে সম্পূর্ণ আশাবাদী এবং কমিশনের সঙ্গে সবার সহযোগিতায় ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে।

মব-সহিংসতার বিষয়ে তিনি বলেন, অর্ন্তবর্তী সরকার আসার পর দেশে নতুন ধরনের ‘মবোক্রেসি’ শুরু হয়েছে, যা গণতন্ত্রকে ধ্বংস করে। এটি থেকে বের হতে হবে।

বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার স্মরণ টানিয়ে বলেন, তিনি গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন এবং আগামী গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, সিলেট থেকেই এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি।

মতবিনিময়কালে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম.এ. মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪