| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সাবেক সংসদ হুইপ জাহেদ আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০১:০৩:০৮:পূর্বাহ্ন  |  61669 বার পঠিত
শেরপুরে সাবেক সংসদ হুইপ জাহেদ আলী চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুর প্রতিনিধি: বিএনপির সাবেক কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।

বক্তব্যে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, জাহেদ আলী চৌধুরী আজীবন বিএনপির রাজনীতিতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে সহযোগিতা করেছেন।

শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিবুল হাসান উসানের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত ডিয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন।

বক্তারা মরহুম জাহেদ আলী চৌধুরীর রাজনৈতিক জীবন, দল ও মানুষের প্রতি তার অবদান স্মরণ করেন। আলোচনা শেষে তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪