| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১০:১২:২০:পূর্বাহ্ন  |  51821 বার পঠিত
১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান
ছবির ক্যাপশন: পুরনো ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক : দীর্ঘ প্রায় দুই দশক পর বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া সফরে আসবেন। জেলা বিএনপির দায়িত্বশীল দুই নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন, যেখানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে। পাশাপাশি চলতি মাসের ২০ জানুয়ারির দিকে সিলেট সফরের পরিকল্পনাও রয়েছে তার।

উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা অবস্থিত। সেই সূত্রে তারেক রহমানের সঙ্গে বগুড়ার রয়েছে পারিবারিক যোগসূত্র। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমান বগুড়া সফর করেছিলেন। সে হিসেবে প্রায় ১৯ বছর ১৮ দিন পর তিনি আবার বগুড়ায় পা রাখতে যাচ্ছেন। এ ছাড়া, ১২ জানুয়ারি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪