| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ১১:৫৯:৫৩:পূর্বাহ্ন  |  106706 বার পঠিত
লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সে মাটি কাটার শ্রমিক ছিল। সোমবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। উপস্থিত লোকজনের দাওয়া খেয়ে পালিয়ে যায় পিকআপ চালক। 

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


রিপোর্টার্স২৪/এসএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪