| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেমন আছেন ওবায়দুল কাদের?

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ২১:৪৩:৫৩:অপরাহ্ন  |  57365 বার পঠিত
কেমন আছেন ওবায়দুল কাদের?
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে অ্যাপোলো হাসপাতাল থেকে নিউটাউনের বাসায় নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টা নাগাদ কলকাতার কাছেই ইএম বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে। অবস্থার অবনতি হওয়ায় পরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু চার দিনের মাথায় কিছুটা সুস্থ হওয়ায় সোমবার দুপুরে বাসায় ফিরে যান তিনি। 

বেশ কিছুদিন ধরেই ওবায়দুল কাদের বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভুগছিলেন। নিউটাউনের বাসায়ই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। গত বৃহস্পতিবার আচমকাই তার অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, হাসপাতালে কিছুতেই ভালো লাগছিল না ৭৬ বছর বয়সী কাদেরের, ফলে বাসায় রেখে আপাতত সেই সব চিকিৎসা দেওয়া হচ্ছে।

চব্বিশের আগস্টে আওয়ামী লীগের পতন হলেও ওবায়দুল কাদের এক সাক্ষাৎকারে দাবি করেন, তিনি তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন। তিন মাস পর ২০২৪ সালের নভেম্বরে তিনি পালিয়ে ভারতে আশ্রয় নেন। সূত্র: বাংলা নিউজ

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪