| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুবেল-নীলুর নেতৃত্বে গণসংহতি আন্দোলনের নির্বাচন কমিটি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ০১:২৩:৪৮:পূর্বাহ্ন  |  56377 বার পঠিত
রুবেল-নীলুর নেতৃত্বে গণসংহতি আন্দোলনের নির্বাচন কমিটি

স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন (জিএসএ) ৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন রাজনৈতিক পরিষদের সদস্য, কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু।

রবিবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে কমিটির কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানিয়েছেন, দলের গঠনতন্ত্র ও রাজনৈতিক নীতিমালার আলোকে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে এই কমিটি।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— রাজনৈতিক পরিষদের মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অপরাজিতা চন্দ, জাহিদুর রহমান সুজন, আবু রায়হান, সাইফুল্লাহ সিদ্দিক রুমন এবং কেন্দ্রীয় পরামর্শক পরিষদের গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.)।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪