| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে ওয়াসিমের কবর জিয়ারত করবেন তারেক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ০৬:৫৬:৩৭:পূর্বাহ্ন  |  46488 বার পঠিত
কক্সবাজারে ওয়াসিমের কবর জিয়ারত করবেন তারেক

কক্সবাজার প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজারে এসে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। সোমবার দিবাগত রাত ১:১৫টায় জেলা বিএনপির প্রচার সম্পাদক আকতার উদ্দিন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্তার উদ্দিন বলেন, সবকিছু ঠিক থাকলে ১৮ তারিখে তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা তারেকের কক্সবাজার আসা জেলা বিএনপির জন্য সৌভাগ্যের বিষয়।

কক্সবাজারের নেতাকর্মীরা আশা করছেন, তারেক রহমান উখিয়ায় ২০২৩ সালের নভেম্বরে গুলিতে নিহত বিএনপি কর্মী জাগির হোসেনের পরিবারের খোঁজও নেবেন। উখিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ শাকিল বলেন, আমরা আশা করি তিনি শহীদ জাগিরের পরিবারকে খুঁজে দেখবেন এবং কবর জিয়ারতে আসবেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্যের লন্ডন থেকে ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান; ঐ দিন তাকে রাজধানীর তিনশ ফিটে লাখো মানুষ অভ্যর্থনা জানায়। এছাড়াও তারেক আগামী ১১ জানুয়ারি বগুড়া ও ১২ জানুয়ারি রংপুরে শহীদদের কবর জিয়ারতের কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মুরাদপুরে সংঘর্ষে ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪