| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরফান সাজ্জাদের সঙ্গে ভাবনা ও দীঘি একসঙ্গে ডার্ক থ্রিলারে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৭, ২০২৬ ইং | ০৬:১৭:০০:পূর্বাহ্ন  |  41699 বার পঠিত
ইরফান সাজ্জাদের সঙ্গে ভাবনা ও দীঘি একসঙ্গে ডার্ক থ্রিলারে

এন্টারটেইনমেন্ট ডেস্ক: অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন ডার্ক থ্রিলার ঘরানার ওয়েব ফিল্মে অভিনয় করছেন। পরিচালক সুমন ধর পরিচালিত এই প্রজেক্টে ইরফানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘিকে।

গেল ২১ ডিসেম্বর শুটিং শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রথম লট সম্পন্ন হয়েছে। কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পর ইরফান দেশে ফিরে আবার শুটিংয়ে অংশ নেবেন। ইরফান জানান, ডার্ক থ্রিলার ধাঁচের গল্প বরাবরই আমার পছন্দ। চরিত্রে অনেক স্তর আছে, তাই অভিনয়ের সুযোগগুলো বেশ উপভোগ করছি।

ভাবনার সঙ্গে ইরফান আগেও কাজ করেছেন, তবে দীঘির সঙ্গে এবং পরিচালকের সঙ্গে এটি তার প্রথম কাজ। ইরফান বলেন, দুজনই দারুণ সহশিল্পী, এবং পরিচালকও ট্যালেন্টেড। শীতজনিত কারণে শুটিংয়ের গতি কম, কিন্তু আনন্দের সঙ্গে কাজ চালাচ্ছি।

পরিচালক সুমন ধর জানান, চরিত্রের সঙ্গে মানানসই শিল্পী নির্বাচন করা হয়েছে। ভাবনা বলেন, গল্পটি চমৎকার, চরিত্র অভিনয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ।

ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

 অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন ডার্ক থ্রিলার ঘরানার ওয়েব ফিল্মে অভিনয় করছেন। পরিচালক সুমন ধর পরিচালিত এই প্রজেক্টে ইরফানের সঙ্গে দেখা যাবে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদিন দীঘিকে।

গেল ২১ ডিসেম্বর শুটিং শুরু হয়েছে এবং ইতিমধ্যে প্রথম লট সম্পন্ন হয়েছে। কিছুদিনের জন্য অস্ট্রেলিয়া যাওয়ার পর ইরফান দেশে ফিরে আবার শুটিংয়ে অংশ নেবেন। ইরফান জানান, ডার্ক থ্রিলার ধাঁচের গল্প বরাবরই আমার পছন্দ। চরিত্রে অনেক স্তর আছে, তাই অভিনয়ের সুযোগগুলো বেশ উপভোগ করছি।

ভাবনার সঙ্গে ইরফান আগেও কাজ করেছেন, তবে দীঘির সঙ্গে এবং পরিচালকের সঙ্গে এটি তার প্রথম কাজ। ইরফান বলেন, দুজনই দারুণ সহশিল্পী, এবং পরিচালকও ট্যালেন্টেড। শীতজনিত কারণে শুটিংয়ের গতি কম, কিন্তু আনন্দের সঙ্গে কাজ চালাচ্ছি।

পরিচালক সুমন ধর জানান, চরিত্রের সঙ্গে মানানসই শিল্পী নির্বাচন করা হয়েছে। ভাবনা বলেন, গল্পটি চমৎকার, চরিত্র অভিনয়ে নতুন ধরনের চ্যালেঞ্জ।

ওয়েব ফিল্মটি আসন্ন ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পরিকল্পনা রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪