| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, গ্যাস সরবরাহ স্বাভাবিক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ১৫:৫৮:২০:অপরাহ্ন  |  29846 বার পঠিত
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, গ্যাস সরবরাহ স্বাভাবিক

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মিরপুর রোডে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনের ভালভ মেরামত সম্পন্ন করে নতুন ভালভ স্থাপন করা হয়েছে। এর ফলে বন্ধ হয়ে থাকা বা স্বল্পচাপে চলা এলাকাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে।

শনিবার (১০ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য নিশ্চিত করেছে।

তিতাস গ্যাস জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে অবস্থিত ৪ ইঞ্চি ব্যাসের ক্ষতিগ্রস্ত ভালভটি সম্পূর্ণভাবে অপসারণ করে সেখানে নতুন একটি ভালভ প্রতিস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিতরণ নেটওয়ার্কে পুনরায় গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হয়েছে। তবে পাইপলাইনের ভেতরে চাপ সম্পূর্ণ স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ভালভ ফেটে গ্যাস লিকেজ দেখা দেওয়ায় নিরাপত্তাজনিত কারণে বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে চাপ সীমিত করা হয়। এতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়। ফলে রান্না, বাণিজ্যিক কার্যক্রম ও শিল্প উৎপাদনে ভোগান্তির মুখে পড়েন সাধারণ গ্রাহকরা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি ভিত্তিতে কাজ সম্পন্ন করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে বিতরণ ব্যবস্থার নিয়মিত তদারকি জোরদার করার কথাও জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪