| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট করলেন খামেনি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ১৬:৪২:৩২:অপরাহ্ন  |  ৭৮৯৮২৩ বার পঠিত
ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট করলেন খামেনি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সামাজিক মাধ্যমে একটি কার্টুন পোস্ট করেছেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাচীন মিসরীয় ফেরাউন ধাঁচের কফিনে দেখানো হয়েছে এবং বার্তা দিয়েছেন, অহংকারে থাকা শাসকরা সর্বদা পতনের মুখোমুখি হয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে প্রকাশিত কার্টুনে ট্রাম্পকে ভাঙতে থাকা একটি প্রাচীন মিসরীয় কফিনে রাখা হয়েছে। কফিনের গায়ে যুক্তরাষ্ট্রের পতাকা ও গ্রেট সিল খোদাই করা রয়েছে, যা ফেটে ভেঙে পড়তে দেখা যাচ্ছে। কার্টুনে লেখা রয়েছে “ফারাওয়ের মতো”।

পোস্টে উল্লেখ করা হয়েছে, অহংকারে থাকা শাসকরা সবসময় পতনের মুখোমুখি হয়। প্রাচীন মিসরের ফারাও, বাইবেলের জেনেসিস গ্রন্থে বর্ণিত নমরুদ, এবং ইরানের পাহলভি রাজবংশের প্রথম ও দ্বিতীয় শাহ রেজা খান ও মোহাম্মদ রেজা শাহের কথাও উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়েছে, যে ব্যক্তি অহংকার ও দম্ভ নিয়ে বিশ্বের বিচার করে, তারও জানা উচিত ফারাও, নমরুদ, রেজা খান, মোহাম্মদ রেজা ও তাদের মতো অত্যাচারী শাসকরা সর্বশেষে উৎখাত হয়েছে। ট্রাম্পেরও একই ভাগ্য হবে, যোগ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪