| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যোগ দেবে বিএনপি

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৯:২০:২৪:পূর্বাহ্ন  |  ১৭০৮৭৭৫ বার পঠিত
সালাহউদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যোগ দেবে বিএনপি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে।

সোমবার (২ জুন) বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি জানান দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল অংশ নেবে। বাকি সদস্যরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪