| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে রায় দ্রুত কার্যকর করবে ইসি : হামিদুর রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১১:৫৭:০২:পূর্বাহ্ন  |  ১৭১৪৬২৫ বার পঠিত
জামায়াতের নিবন্ধন ও প্রতীকের বিষয়ে রায় দ্রুত কার্যকর করবে ইসি : হামিদুর রহমান
ছবির ক্যাপশন: ছবি- আবু সুফিয়ান

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ  এম হামিদুর রহমান আযাদ বলেন, প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন ইতিবাচক সাড়া দিয়েছে। অফিসিয়াল প্রসিডিউরে যতটুকু সময় লাগে, এর মধ্যেই অতি দ্রুত আদালতের রায় উনারা কার্যকর করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

সোমবার (২ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্য নির্বাচন কমিশনাররা  উপস্থিত ছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি যে, বিলম্ব না করে, আদালতের যাতে দ্রুত কার্যকর এটা করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এর সঙ্গে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চেয়ে বড় কথা আদালত আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। এটা আমাদের রাইট। এই রাইট আমরা ফিরে পেতে চাই। নির্বাচন কমিশন সেটা করবেন বলে আমরা আস্থা রাখতে চাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোববারের আপিল বিভাগের রায়ে ২০১৩ সালের পূর্বে নিবন্ধনের যে অবস্থায় ছিল, সে অবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। যেমন- ২০০৮ সালে আমি নির্বাচন করেছি দাঁড়িপাল্লা  প্রতীক নিয়ে এবং এমপি নির্বাচিত হয়েছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৩ সালে আমাদের নিবন্ধন বাতিল করার আগে প্রতীকও ছিল।

বৈঠক অংশ নেওয়া জামায়াতে ইসলামীর নেতা ও আইনজীবীরা হলেন- দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব যোবায়ের, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত নেতা ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির।

এর আগে, রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়টিও নির্বাচন কমিশনকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪