| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমাহীন ছবি রাখার সুবিধা দিয়ে আলোচনায় গুগল পিক্সেল-১

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১০:১১:৫৩:পূর্বাহ্ন  |  ১৫৬৫৮৭২ বার পঠিত
সীমাহীন ছবি রাখার সুবিধা দিয়ে আলোচনায় গুগল পিক্সেল-১
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোটার্স ২৪ডেস্ক: ১০ বছর পেরিয়েও টেক দুনিয়ার শীর্ষে আলোচনায় রয়েছে গুগল পিক্সেল-১। ২০১৬ সালে বাজারে আসা এই স্মার্টফোনটি দুর্দান্ত পারফরম্যান্স এবং ‘আনলিমিটেড’ ফটো স্টোরেজ সুবিধার জন্য ব্যবহারকারীদের মন জয় করেছে।

পিক্সেল-১-এ ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ জিবি র‌্যাম এবং ২,৭৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ১২.৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ফোনটিকে ফটোগ্রাফির ক্ষেত্রে কার্যকর বানিয়েছে। এছাড়াও ৪জি ইন্টারনেট সাপোর্ট, ৪কে ভিডিও রেকর্ডিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাকের সুবিধাও রয়েছে।

গুগল পিক্সেল-১-এর সবচেয়ে বড় বিশেষত্ব হল ছবি সংরক্ষণের অনলিমিটেড সুবিধা, যা ব্যবহারকারীদের ছবি গুণগত মান বজায় রেখে সংরক্ষণ করতে সাহায্য করে। বাজারে পরবর্তী সময়ে পিক্সেল সিরিজের আরও উন্নত ফোনগুলো এসেছে, তবু এই ডিভাইসটি দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের পছন্দের তালিকায় আছে।

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪