| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ০৫:২৩:১১:পূর্বাহ্ন  |  ১৮২৩৬৪২ বার পঠিত
টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩
ছবির ক্যাপশন: টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

রিপোর্টার্স২৪ ডেস্ক

টাঙ্গাইলে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় তিনজন নিহত হন এবং আহত হয় আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪