| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ০৬:৪১:২৪:পূর্বাহ্ন  |  ১৮২২৭৩৫ বার পঠিত
কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় ২৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। জেলার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল হক এর ছেলে নয়ন ইসলাম (২২) এবং কুমিল্লার সিরাজ মিয়া এর ছেলে আমানুল্লাহ (২৫)। 

কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান, অভিনব কৌশলে পিকআপের পাটাতনের নিচে মাদকদ্রব্য গাঁজা পরিবহণ করছিল তারা। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। এ অভিযানে ২৭ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪