| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার বাজেটের সাথে প্রস্তাবিত বাজেটের কোন পার্থক্য নেই : রিজভী

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ০৯:৪০:৩৯:পূর্বাহ্ন  |  ১৭০৬৭০৩ বার পঠিত
শেখ হাসিনার বাজেটের সাথে প্রস্তাবিত বাজেটের কোন পার্থক্য নেই : রিজভী
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা (সরকার) ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন। এই বাজেট শেখ হাসিনার সাথে পার্থক্য কি বলুন? শেখ হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আপনারাও দিয়েছেন।

মঙ্গলবার (৩ মে) দুপুরে পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয় সামনে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আমরা চাই বাংলাদেশ ভালো চলুক। দেশে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন হোক। নির্বাচনটা কবে হবে আর কত দেরি হবে জিজ্ঞেস করলে উপদেষ্টা চুপ করে থাকে। একটা সময় সংস্কার কে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করেছে। সংস্কার কে সামনে নিয়ে এসেছে। এখন তাও বলছে না।

অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বাজেট সম্পর্কে বিএনপির এই মুখপাত্র বলেন, ৭ লক্ষ ৯০ হাজার কোটি টাকার বাজেট, এই বাজেটের ২৩ শতাংশ-এর উপরে যাবে শুধুমাত্র প্রশাসনের বেতনের জন্যে। আর সুদের টাকা যাবে ১৪ শতাংশ। তাহলে গরিব মানুষের জন্য কি রেখেছেন? লাভের গুর তো পিপড়ায় খেয়ে ফেলছে তাহলে জনগণের জন্য কি করলেন? 

রিজভী বলেন, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে বরাদ্দ কম। কিন্তু আমাদের তো বেশি দরকার স্বাস্থ্য খাত ও শিক্ষা খাতে। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা তো সরকারই দেখবে। ড. ইউনুস ক্ষমতায় আসার আগে অনেক কথা বলেছে। এখনতো তিনি নিজে ক্ষমতায়। তিনি তো গরিব মানুষকে দেখবেন। এখন দেখছি উনার হাত দিয়ে লুটেরা, ব্যাংক ডাকাতরা কালো টাকা তারা সাদা করার সুযোগ পাচ্ছে।

রিজভী আরও বলেন, জিয়াউর রহমান মানুষের কাছে একজন অনুকরণীয় নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তাকে দেশ বিদেশের আন্তজার্তিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পছন্দ করে না, সেজন্য তাকে (জিয়াউর রহমান)  আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যা করা হলো। তিনি কেন নিজ দেশকে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছেন, দেশকে কেন স্বাবলম্বী করছেন, কেন দেশকে গণতন্ত্র দিচ্ছেন।

তিনি বলেন, আমরা গণতন্ত্রের নমুনা শেখ হাসিনার আমলে দেখেছি, তার বাপের আমলেও তা-ই ছিল। সে আইন করেছে, কালাকানুন অনেক করেছে৷ কিন্তু মত প্রকাশের স্বাধীনতা ছিল না। যারা কিছুটা মত প্রকাশ করেছেন, তাদের ঠিকানা হয়েছে কারাগারে। এই আমলের ব্যতিক্রম ছিল বিএনপির আমল। বিএনপির আমলে যে কোনো মানুষ নির্বিঘ্নে মত প্রকাশ করতে পারতো। গণতন্ত্রের নিশ্চয়তার দল হচ্ছে বিএনপি।

তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪