| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৬:০৮:৪৬:অপরাহ্ন  |  ১৫৪৪৩০১ বার পঠিত
বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি

স্টাফ রিপোর্টার: টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণে সরকার ভারতে গিয়ে বাংলাদেশ দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। 

বিসিবি যেমন আইসিসির বেধে নেওয়া সময়ের মধ্যে দল ঘোষণা করেছিল। তেমনি নির্ধারিত সময়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের জন্য আইসিসির কাছে অ্যাক্রিডিটেশন চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকরা। 

কিন্তু আইসিসি বাংলাদেশের কোন সাংবাদিককে ভারত কিংবা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপের সংবাদ পরিবেশনের স্বীকৃতিপত্র বা অ্যাক্রিডিটেশন দেয়নি। 

সোমবার (২৬ ডিসেম্বর) আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের এক্রিডিটেশন না দেওয়ার বিষয়টি জানিয়ে সাংবাদিকদের মেইলে বার্তা পাঠিয়েছে।

এক্রিডিটেশন না দেওয়ার কারণ হিসেবে আইসিসি জানিয়েছে- বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন- ভারত শুধু খেলোয়াড় নয় বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪