| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাহী আদেশে স্বাক্ষর; কিউবার ‘অপরাধমূলক নীতি ও কার্যকলাপের’ ওপর চাপ বাড়ানোই লক্ষ্য:হোয়াইট হাউজ

কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩০, ২০২৬ ইং | ১৩:৪৮:৩২:অপরাহ্ন  |  ৬৬৮৭৮৫ বার পঠিত
কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। আদেশটির মাধ্যমে কিউবার তথাকথিত অপরাধমূলক নীতি ও কার্যকলাপের ওপর চাপ সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে কিউবায় তেল সরবরাহ করবে, তাদের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এর মাধ্যমে কিউবার জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে চাপে ফেলার কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগের মূল উদ্দেশে কিউবার সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ বাড়ানো এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। নির্বাহী আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে ক্ষমতা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এমন এক সময়ে এই শুল্ক আরোপের ঘোষণা এলো, যখন কিউবার দীর্ঘদিনের প্রধান তেল সরবরাহকারী ভেনেজুয়েলা থেকে সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে মেক্সিকোও সাময়িকভাবে কিউবায় তেল সরবরাহ স্থগিত রেখেছে, যা দেশটির জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪