| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর আওয়ামী লীগ নেতা লাশ উত্তোলন

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ০০:০০:০৮:পূর্বাহ্ন  |  ২৪৮৪৪০১ বার পঠিত
শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর  আওয়ামী লীগ নেতা লাশ উত্তোলন
ছবির ক্যাপশন: শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর আওয়ামী লীগ নেতা লাশ উত্তোলন

চাঁদপুর প্রতিনিধি :

মৃত্যুর দশ মাস পর চাঁদপুরের শাহরাস্তিতে আদালতের নির্দেশে উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৩জুন) দুপুরে উপজেলার ওই ইউনিয়নের শোরসাক মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার থানা পুলিশের সহযোগিতায় এ লাশ উত্তোলন করেন।

জানা যায়, গত ৫ আগষ্ট ২০২৪ গভীর রাতে বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের রহস্যজনক মৃত্যু হয়। পরদিন ৬ আগষ্ট বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করে দাফন করা হয়। মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী ফাতেমা কামালের দাবি, তার স্বামীকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ ভাবে বাড়িতে হামলা করে হত্যা করেছে। দেশের তৎকালীন পরিস্থিতি ও শারীরিক অসুস্থতার কারণে তিনি তার স্বামী হত্যার বিচার দাবিতে দেরিতে আইনী পদক্ষেপ নিয়েছেন।

নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার জানান, আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে চাই। নিরপরাধ কেউ যেন এ ঘটনায় হয়রানির শিকার না হয়, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, নিহত চেয়ারম্যানের স্ত্রীর দায়ের করা মামলা ও আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪