| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক তরুণ চক্রবর্তী ফিজু মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১২:৫৭:৫৮:অপরাহ্ন  |  ৫৮২৭৪২ বার পঠিত
সাংবাদিক তরুণ চক্রবর্তী ফিজু মারা গেছেন
ছবির ক্যাপশন: চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু

স্টাফ রিপোর্টার: বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী ফিজু মারা গেছেন। রোববার রাত ৩টা ৫ মিনিটে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পরিবারের সূত্রে জানা যায়, তরুণ চক্রবর্তী দীর্ঘদিন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে শেষকৃত্যের সময় ও স্থান জানানো হবে।

তরুণ চক্রবর্তী ফিজু ছিলেন দেশের বিশিষ্ট সংবাদমাধ্যম ব্যক্তিত্ব। চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন এবং চ্যানেলের পরিচালনা ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। দীর্ঘ কর্মজীবনে তিনি গণমাধ্যম ব্যবস্থাপনায় দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিমূর্তি হয়ে থাকবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪