| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুহম্মদ বদিউজ্জামান দিদার—এর কবিতা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ১৩:২৪:৪৬:অপরাহ্ন  |  ২৫৫০৩৫৬ বার পঠিত
মুহম্মদ বদিউজ্জামান দিদার—এর কবিতা
ছবির ক্যাপশন: মুহম্মদ বদিউজ্জামান দিদার

লুকোচুরি 

মোবাইলের ওপারে জানি আছো তুমি

আমার লেখার অপেক্ষায় থাকো 

তাও জানি আমি

তুমিও জানো আমি আছি এপারে

তবুও সারাজীবন এ লুকোচুরি।


তুমি আছো ওপারে জানি

যতটা জানি, জানিনা তার চেয়ে বেশি

আমার জন্য এখনো অভিমানে

জানালা বন্ধ রাখ কিনা

অথবা বারান্দায় পায়চারি উদাস হয়ে

এওতো জানি সে দিনগুলো গিয়েছে হারিয়ে। 


এতদিন পরে জানি এখনো মনে পড়ে

মনে পড়ে কবিতায় আর খুঁটিনাটি কতকিছু

জানি তুমিও জানো 

আমি হবোনা কখনো তোমার

এভাবেই লুকোচুরির জীবন তোমার আমার।


মুহম্মদ বদিউজ্জামান দিদার : নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪