বগুড়া প্রতিনিধি: বগুড়া লেখক চক্রের ৯৯২তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতমাথাস্থ টিএমএসএস ভবনের ৩য় তলায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সম্পাদক ইসলাম রফিক।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক আব্দুর রাজজাক বকুল। স্বরচিত লেখা পাঠ করেন সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, নির্বাহী সদস্য কবি মাহাবুব টুটুল ও কবি শাকিবুল শাকিল, কবি বিশ্বজিৎ দাশ, বেলাল সরকার, মেহেদী হাসান অন্তর, মাহবুব এ ইলাহী মিঠু এবং মনিরুজ্জামান জুয়েল।
পঠিত লেখাসমূহের উপর আলোচনা করেন সাহিত্য আসরের অতিথি, গবেষক ও সাংবাদিক আশরাফুল নয়ন এবং কবি ইসলাম রফিক। আগামী ৪ সেপ্টেম্বর ৯৯৩তম পাক্ষিক সাহিত্য আসর ‘নিজের লেখা গল্প’ নিয়ে অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব