| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের প্রথম ‘ফটো সেলিং এক্সিবিশন’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৬ ইং | ০৪:১৮:৫৪:পূর্বাহ্ন  |  ১১৩০০৭ বার পঠিত
দেশের প্রথম ‘ফটো সেলিং এক্সিবিশন’

স্টাফ রিপোর্টার: প্রচলিত আর্ট গ্যালারির বদলে ক্যাফে-কেন্দ্রিক পরিবেশে দেশের প্রথম ‘ফটো সেলিং এক্সিবিশন’ শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। ফটোগ্রাফি সংগঠন ‘আমাদের ছবি’ ও ‘ডি প্ল্যাটফর্ম’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

গত শুক্রবার বিকেল ৪টায় ধানমন্ডির ডি প্ল্যাটফর্মে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ৩০ থেকে ৫০ জন মেধাবী তরুণ ফটোগ্রাফারের ছবি স্থান পেয়েছে। এসব ছবি দর্শনার্থীদের কেনার জন্যও রাখা হয়েছে।

আয়োজকেরা বলছেন, গ্যালারির পরিবর্তে রেস্তোরাঁ বা ক্যাফেতে এ ধরনের আয়োজন শিল্পচর্চাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানমন্ডি সোসাইটির সভাপতি মোসাদ্দেক হাবিব মিতু। বিশেষ অতিথি ছিলেন ধানমন্ডি সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা বুশরা ফারুক। এ সময় দেশের খ্যাতনামা জ্যেষ্ঠ আলোকচিত্র শিল্পীরাও উপস্থিত ছিলেন।

অতিথিরা এমন উদ্যোগকে তরুণ ফটোগ্রাফারদের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান।

আয়োজকদের পক্ষ থেকে শিল্পানুরাগী, সংগ্রাহক ও দর্শনার্থীদের প্রদর্শনীটি উপভোগ করার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪