| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তালবির নান্দনিক গোল, বার্নলিকে উড়িয়ে দাপুটে জয় সান্ডারল্যান্ডের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৬:২২:৪৮:পূর্বাহ্ন  |  ৬৯৩৮১৯ বার পঠিত
তালবির নান্দনিক গোল, বার্নলিকে উড়িয়ে দাপুটে জয় সান্ডারল্যান্ডের

স্পোর্টস ডেস্ক: চেমসদিন তালবির চোখধাঁধানো গোলের ভর করে ধুঁকতে থাকা বার্নলির বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে সান্ডারল্যান্ড। মঙ্গলবার রাতে হিমশীতল ওয়্যারসাইডে স্কট পার্কারের দলকে ৩–০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে বার্নলির জয়হীন ধারা বাড়িয়ে ১৫ ম্যাচে নিয়ে গেছে স্বাগতিকরা।

ম্যাচে সান্ডারল্যান্ডের জয়ে বড় ভূমিকা রাখেন হাবিব দিয়ারা। প্রথমে একটি গোল তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি, পরে নিজেই করেন দ্বিতীয় গোল। ম্যাচের শেষদিকে তালবি দুর্দান্ত বাঁকানো শটে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন। এই হারে লিগ টেবিলের ১৯তম স্থানে থাকা বার্নলি নিরাপদ অঞ্চল থেকে আরও পিছিয়ে পড়ে, তাদের সঙ্গে ব্যবধান দাঁড়ায় ১১ পয়েন্ট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্ডারল্যান্ড। নবম মিনিটে দিয়ারার নেওয়া শট বার্নলির ডিফেন্ডার অ্যাক্সেল টুয়ানজেবের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হয়। তবে বিরতির আগেই দিয়ারা নিজেই গোল করে দলের নিয়ন্ত্রণ আরও শক্ত করেন।

দ্বিতীয়ার্ধে কৌশল বদলেও ঘুরে দাঁড়াতে পারেনি বার্নলি। রক্ষণে ঢিলেমি ও মাঝমাঠে নিষ্প্রভতার কারণে বারবার চাপে পড়ে তারা। এই সুযোগ কাজে লাগিয়ে তালবি বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে তৃতীয় গোলটি করেন, যেখানে তাকে থামাতে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষের খেলোয়াররা।

ম্যাচ শেষে হতাশ বার্নলি ডিফেন্ডার কাইল ওয়াকার বলেন, আমরা ভয়াবহ খেলেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সান্ডারল্যান্ড আমাদের চেয়ে অনেক বেশি ক্ষুধার্ত ছিল। কোচ স্কট পার্কারও স্বীকার করেন, তার দল মৌলিক দিকগুলোতেই মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে।

অন্যদিকে এই জয়ে সান্ডারল্যান্ড উঠে এসেছে লিগের অষ্টম স্থানে। ইউরোপীয় প্রতিযোগিতার স্বপ্নও জিইয়ে রেখেছে দলটি। ম্যাচ শেষে কোচ রেজিস লে ব্রি বলেন, ওয়েস্ট হ্যামের বিপক্ষে হারের পর আমাদের শক্ত প্রতিক্রিয়া দরকার ছিল। তিনটি গোল করে আমরা সেটারই প্রমাণ দিয়েছি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪