| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৫:৩২:০৭:অপরাহ্ন  |  ৫৬৭৭৫৭ বার পঠিত
বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা আগেই দিয়েছিল পাকিস্তান। তবে কেন এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সেই বিষয়টি স্পষ্ট করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই ভারতের বিপক্ষে খেলবে না তার দেশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি। খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। তাই ভারতের বিপক্ষে খেলব না। এটি আমাদের স্বচ্ছ, চিন্তাশীল ও বাংলাদেশকে সমর্থন করার পদক্ষেপ।

পাকিস্তানের এই অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় তারা বাংলাদেশকে সমর্থন জানিয়েছে। খেলার মাঠে রাজনীতি নয়, এবং আমাদের পাশে দাঁড়ানো উচিত এটি তাদের স্পষ্ট বার্তা।

বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তান মুখোমুখি খেলা। কিন্তু পাকিস্তানের বয়কটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বড় ধরনের অর্থনৈতিক ও আইনি জটিলতার মুখোমুখি। ধারণা করা হচ্ছে, সম্প্রচার ও স্পন্সরশিপ থেকে প্রায় ৬ হাজার কোটি টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলার জন্য রাজি হয়নি। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আইসিসি এবং বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে। আইসিসির এই ‘বৈষম্যমূলক’ পদক্ষেপের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪