| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লন্ডন চলে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ০৫:৫৫:৪৮:পূর্বাহ্ন  |  ১৬৯৫৬৯৭ বার পঠিত
লন্ডন চলে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান
ছবির ক্যাপশন: লন্ডন চলে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক 

লন্ডনে চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।

বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাতার এয়ারলাইন্সে একটি বিমানে তার দেশ ছাড়ার কথা রয়েছে।  বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান। গত ৬ মে সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। লন্ডনে স্থানীয় সময় ৫ মে দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো বিমানবন্দরে।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সেই সাজা স্থগিত করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪