| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট সাবেক নারী ক্রিকেট অধিনায়ক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৭:৪০:০৫:অপরাহ্ন  |  ৬৬২৯৮৭ বার পঠিত
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট সাবেক নারী ক্রিকেট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার তোলা যৌন হয়রানির অভিযোগ সংক্রান্ত বিসিবির প্রতিবেদন নিয়ে সন্তুষ্ট নন। তিনি অভিযোগ করেছেন যে, তদন্তের পুরো প্রক্রিয়া এবং প্রতিবেদনের তথ্য তিনি উচিতভাবে পাননি।

জাহানারার আইনজীবী প্রতিষ্ঠান মাহবুব অ্যান্ড কোম্পানি জানিয়েছে, অভিযোগকারী হিসেবে জাহানারার সম্পূর্ণ অধিকার থাকা সত্ত্বেও বিসিবি তাকে প্রতিবেদন পাঠায়নি। চারটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হলেও, কোনটি প্রমাণিত এবং প্রমাণের ভিত্তি কী, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

বিসিবি জানিয়েছে, তদন্ত কমিটি জাহানারার অভিযোগের ভিত্তিতে নয়, বরং বোর্ডের নিজস্ব উদ্যোগে গঠিত। জাহানারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে দু’টি অভিযোগ প্রমাণিত হয়েছে। কমিটি তার কর্মকাণ্ডকে ‘অসদাচরণ’ ও ‘হয়রানি’ হিসেবে চিহ্নিত করেছে। বোর্ড এখন এই অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪