| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ৩০, ২০২৬ ইং | ১১:৫৬:৪১:পূর্বাহ্ন  |  ২৮৪ বার পঠিত
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন রিকশায় মাইক ব্যবহার করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন।

ঘটনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রনেতা ও শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয়ে ওই কর্মসূচিতে বাধা দেন। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজনকে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পরে পুলিশ তাদের আটক করে।

পরদিন রোববার আটক তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪