| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুজিবের জোড়া আঘাত সামলে আফগানিস্তানকে হারাল নিউজিল্যান্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ০০:১৫:০৫:পূর্বাহ্ন  |  ৬৬২০০২ বার পঠিত
মুজিবের জোড়া আঘাত সামলে আফগানিস্তানকে হারাল নিউজিল্যান্ড
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: চেন্নাইয়ের চিপকে রোববার (৮ ফেব্রুয়ারি) রোমাঞ্চকর ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। মুজিব উর রহমানের টানা দুই উইকেটে শুরুতেই চাপে পড়লেও দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ব্ল্যাকক্যাপসরা।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তান ৫ উইকেটে তোলে ১৮২ রান। দলের পক্ষে গুলবাদিন নাইব ছিলেন সবচেয়ে উজ্জ্বল। তিনি ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। সেদিকুল্লাহ আতাল করেন ২৯ রান, রহমানউল্লাহ গুরবাজের ব্যাট থেকে আসে ২৭ রান। দারউইশ রাসুলি যোগ করেন ২০ রান। শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই ও মোহাম্মদ নবি ক্যামিও ইনিংস খেললে আফগানিস্তানের সংগ্রহ ১৮০ ছাড়িয়ে যায়।

নিউজিল্যান্ডের বোলিংয়ে লকি ফার্গুসন নেন সর্বোচ্চ দুই উইকেট। ম্যাট হেনরি, জ্যাকব ডাফি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট শিকার করেন।

১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে মুজিব উর রহমানের জোড়া আঘাতে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। ফিন অ্যালেন (১) ও রাচিন রবীন্দ্র (০) ফিরে গেলে ১৪ রানে দুই উইকেট হারায় তারা। তবে এরপর টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস ৭৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। ফিলিপস ২৫ বলে ৪২ রান করে আউট হলেও সেইফার্ট তুলে নেন অর্ধশতক। তিনি ৪২ বলে ৬৫ রান করেন।

পরবর্তীতে মার্ক চাপম্যানের ১৭ বলে ২৮ রানের ইনিংস দলকে জয়ের খুব কাছে নিয়ে আসে। শেষদিকে অধিনায়ক মিচেল স্যান্টনার (৮ বলে ১৭) ও ড্যারিল মিচেল (১৪ বলে ২৫) অপরাজিত থেকে দলকে ৫ উইকেটের জয় এনে দেন।

আফগানিস্তানের হয়ে মুজিব নেন দুই উইকেট। ওমরজাই, রশিদ খান ও মোহাম্মদ নবি একটি করে উইকেট পেলেও তা জয় রুখে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৮২/৬ (গুলবদিন ৬৩, আতাল ২৯, গুরবাজ ২৭, রাসুলি ২০; ফার্গুসন ২/৪০, রবীন্দ্র ১/১৪)। নিউজিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৮৩/৫ (সাইফার্ট ৬৫, ফিলিপস ৪২; মুজিব ২/৩১, রশিদ ১/৩৬)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা: টিম সাইফার্ট।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪