| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে উদ্বেগ, আরএফইডির কঠোর মন্তব্য

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১০:১৭:২০:পূর্বাহ্ন  |  ১৪৪৮৪৬১ বার পঠিত
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধে উদ্বেগ, আরএফইডির কঠোর মন্তব্য
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হচ্ছে,এতে নির্বাচন প্রক্রিয়া অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ হতে পারে বলে সতর্ক করেছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি এক যৌথ বিবৃতিতে বলেন, ভোটকেন্দ্রে মোবাইল বহন নিষিদ্ধের যুক্তি অযৌক্তিক ও ভিত্তিহীন। তারা জানান, মোবাইল ছাড়া সাংবাদিকরা তথ্য সংগ্রহ, ছবি-ভিডিও ধারণ ও অনিয়ম নথিভুক্ত করতে পারবে না।

নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কাউকে মোবাইল বহনের অনুমতি নেই। আরএফইডি মনে করাচ্ছে, এ ধরনের সিদ্ধান্ত গণমাধ্যম স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকার ক্ষুণ্ন করছে।

ফোরামটি নির্বাচন কমিশনের প্রতি জোরালো দাবি জানিয়েছে, সাংবাদিকদের মোবাইল বহনের অধিকার অবিলম্বে নিশ্চিত করতে হবে। অন্যথায়, তারা সারাদেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি নেবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪