| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি কাপের ফাইনাল বয়কটের আল্টিমেটাম সাংবাদিকদের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৮:৪৯:২৭:অপরাহ্ন  |  ৬৫৪৫৮৮ বার পঠিত
টি-টোয়েন্টি কাপের ফাইনাল বয়কটের আল্টিমেটাম সাংবাদিকদের

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চলছে অদম্য টি-টোয়েন্টি কাপ। আজ দুর্বার ও ধূমকেতুর মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। তবে এই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়া সাংবাদিক ও ফটোজার্নালিস্টরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাম্প্রতিক সময়ে পরিচালক এম নাজমুল ইসলামকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা থামছেই না। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢেলেছে।

ভাইরাল সেই ছবিতে দেখা যায়, বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল ইসলামের মধ্যে বেশ উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে। ফারুক আহমেদের তর্জনী নাজমুল ইসলামের দিকে, পাশে দাঁড়িয়ে থাকা খালেদ মাসুদ পাইলটের ইশারায় কথা বলার ভঙ্গি অনেকের দৃষ্টিতে বোর্ডের ভেতরের অস্বস্তিকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেটাঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে বিসিবির অন্দরমহলে কি তবে বড় কোনো মতবিরোধ দানা বাঁধছে? এই ছবি তোলার দায়ে ফটোসাংবাদিককে মেইল করে কড়া ভাষায় সতর্ক করেছে বিসিবি।

এরই প্রতিবাদে ক্রিকেট কাভার করা সাংবাদিক-ফটোজার্নালিস্টরা বিসিবিকে অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ শুরুর পূর্ব পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে। অর্থাৎ সন্ধ্যা ৬টার মধ্যে বিসিবির তরফ থেকে দুঃখ প্রকাশ না করলে ম্যাচ বয়কট করবেন সাংবাদিকরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪