| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনে কাকে সমর্থন দিচ্ছে মেসি?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২২:০০:৪৩:অপরাহ্ন  |  ৬৩১৮৬২ বার পঠিত
নির্বাচনে কাকে সমর্থন দিচ্ছে মেসি?

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জোয়ান লাপোর্তার পদত্যাগের মধ্য দিয়ে। পুনর্নির্বাচনের লক্ষ্য নিয়ে লাপোর্তা আবার লড়াইয়ে নামলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট।

এই নির্বাচন ক্লাবের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণ করবে। আর তাই সাবেক তারকা ফুটবলার জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসির নামও আলোচনার কেন্দ্রবিন্দুতে। জাভি যেখানে প্রকাশ্যে ফন্টের পাশে অবস্থান নিয়েছেন, সেখানে মেসি এতদিন নীরব ছিলেন, যদিও লাপোর্তার সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ফন্টকে সমর্থন করার যথেষ্ট কারণও আছে।

ডিয়ারিও স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসি এবারের নির্বাচনে কোনোভাবেই অংশ নেবেন না বা প্রভাব খাটাবেন না, এমন সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ, তিনি কোনো প্রার্থীর সঙ্গে দেখা করবেন না। এমনকি ফন্ট আগেই জানিয়েছিলেন, নির্বাচনে জিতলে তিনি প্রথমেই মেসিকে ফোন করবেন। তবুও মেসি সেই আলোচনায় যুক্ত হতে আগ্রহী নন।

প্রতিবেদনটি নিশ্চিত করেছে, লাপোর্তার সঙ্গে মেসির সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। তারপরও মেসি ভোটাধিকার থাকা সত্ত্বেও এবারের নির্বাচনে ভোট দেবেন না। এটি আগের নির্বাচনগুলোর তুলনায় বড় পরিবর্তন, কারণ অতীতে মেসি ভোট দিয়েছেন এবং নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

এবার তিনি কোনো প্রার্থীর নামও উচ্চারণ করতে চান না। কারণ, তার একটি মন্তব্যই নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে, এটি তিনি জানেন। তবে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, ভবিষ্যতের কোনো নির্বাচনে মেসি সক্রিয়ভাবে অংশ নিতে পারেন, সমর্থন দেওয়া থেকে শুরু করে প্রার্থী হওয়া পর্যন্ত সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। এ মুহূর্তে ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত ফুটবল জীবনই মেসির এই নিরপেক্ষ থাকার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। পরবর্তী নির্বাচনে চিত্রটা ভিন্নও হতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪