| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৭:২৮:৫৭:অপরাহ্ন  |  ৪৯৯৫৭৪ বার পঠিত
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: মাত্র ১১৫ রানের সংগ্রহ টি-টোয়েন্টিতে যা খুব একটা নিরাপদ নয়। তবু স্নায়ু দৃঢ় রেখে অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডে-এ নিজেদের প্রথম ম্যাচেই নাটকীয় জয় তুলে নেয় টাইগ্রেসরা।

টসে জিতে আগে ব্যাট করে ভালো শুরু পায় বাংলাদেশ। ওপেনিং জুটিতে ইশমা তানজিম ও শামিমা সুলতানা যোগ করেন ৪৮ রান। ইশমা ২৫ বলে ৩০ এবং শারমিন সুলতানা ২৭ বলে ২৯ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ দিকে ভয়াবহ ধসে পড়ে দল। শেষ ১৯ বলে মাত্র ১১ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ১১৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

১১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক ফাহিমা খাতুনের আঘাতে শুরুতেই চাপে পড়ে তারা। মাঝপথে হানসিমা করুণারত্নে ও শেষদিকে আমা কাঞ্চানা এবং সাচিনি নিসানসালা ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ হাসি হাসে বাংলাদেশ।

শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৩ রান। বল হাতে নেন ফাহিমা খাতুন। প্রথম তিন বলে ৫ রান এলেও পরের দুই বলে মাত্র ১ রান নেওয়ায় সমীকরণ দাঁড়ায় শেষ বলে ৭ রান। শেষ বলে ২ রান নিতে পারায় ৪ রানের রুদ্ধশ্বাস জয় নিশ্চিত হয় টাইগ্রেসদের।

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা নেন সর্বোচ্চ ৩ উইকেট। ফাহিমা খাতুন ও লতা মণ্ডল শিকার করেন ২টি করে উইকেট।

ব্যাটিং ধসের ধাক্কা সামলেও শৃঙ্খলাবদ্ধ বোলিং আর স্নায়ু নিয়ন্ত্রণে রেখে দুর্দান্ত প্রত্যাবর্তনে টুর্নামেন্টে স্বপ্নের সূচনা করল বাংলাদেশ নারী ‘এ’ দল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪